সারাদেশ

মানিকগঞ্জে এসির কার্টুনে মিলল তরুণীর মরদেহ, এলাকায় চাঞ্চল্য

মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা-বরুন্ডী সড়কের এগারোশ্রী নামক এলাকায় এক বাঁশঝাড়ের পাশে পরিত্যক্ত রক্তাক্ত অবস্থায় এসির কার্টুন ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে রক্তাক্ত অবস্থায় কার্টুন দেখে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় এবং পুরো এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে ক্রাইম সিন টিম আসার পর তাদের উপস্থিতিতে কার্টুনটি খোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, কার্টুনটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। যা পচা লাশের গন্ধ বলেই ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানা যাবে। কার্টুনের ভেতরে কী রয়েছে তা জানতে অপেক্ষা করতে হবে ক্রাইম সিন টিম সদস্যদের জন্য। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে।

দুপুর আড়াইটা পর্যন্ত কার্টুনটি খোলা হয়নি বলে জানা গেছে। কার্টুন না খোলার কারনে এখনো কেউ বলতে পারছেনা এর ভিতর কি আছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply