সারাদেশ

বৈষম্যবিরোধী ব্যানারে ফুটপাত দখল

সিলেটের প্রতিটি ফুটপাতে অবস্থান নিয়েছেন হকাররা। ফুটপাত ছাপিয়ে তাদের দখলদারিত্ব এবার চলে গেছে মূল সড়কেও। বৈষম্যবিরোধী হকার ঐক্য পরিষদের ব্যানারে এবার নিজেরাই ‘সিস্টেম ম্যানেজ’ করছেন। কয়েক হকারের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

হকারদের একাংশের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো দলীয় নেতা বা ভায়া নয়। এবার নিজেরাই সামাল দিচ্ছেন পুলিশ, সিটি করপোরেশনসহ সব দপ্তর। নগর ও প্রশাসনের ব্যবস্থাপনায় থাকা দায়িত্বশীলদের ম্যানেজ করার প্রত্যক্ষ বার্তা দিয়েছেন তারা। সে অনুযায়ী ফুটপাত দখলে নিয়েছেন তারা। এদিকে হকাররা ফুটপাত দখল করায় ঈদে নগরীতে যানজট বেড়েছে কয়েক গুণ। যদিও প্রশাসন বলছে, তাদের অভিযান অব্যাহত আছে।

সিসিক সূত্রে জানা যায়, ২০১২ সালের জানুয়ারিতে লালদীঘিরপাড়ে সিসিকের মালিকানাধীন জরাজীর্ণ মার্কেট ভেঙে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। নগরজুড়ে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নগরভবন লাগোয়া ওই মাঠে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেন। পরে এর ধারাবাহিকতায় ২০২১ সালে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেয় সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও সিলেট মেট্রোপলিন পুলিশ (এসএমপি)। প্রাথমিকভাবে লটারির মাধ্যমে ১ হাজার ৭০ হকারকে পুনর্বাসন করা হয় সেখানে।

প্রত্যেক হকারের জন্য ৭ ফুট/৩ ফুট জায়গা বরাদ্দ করা হয়েছে এই স্থানে। সিসিকের পক্ষ থেকে বাঁশ ও টিন দিয়ে অস্থায়ী মার্কেটও নির্মাণ করে দেওয়া হয়। ক্রেতাদের সুবিধার্থে মাঠে মাছ ও শুঁটকি, সবজি, তৈজসপত্র এবং বিবিধ নামে সাইনবোর্ড টাঙিয়ে পৃথক লেন করে দেওয়া হয়। এ ছাড়া নগরীর প্রতিটি ফুটপাতে ‘মানুষের চলাচলের জন্য, হকারদের বসা নিষেধ’ লেখা সংবলিত সাইনবোর্ড টাঙানো হয়। আরিফুল হক মেয়র থাকাকালে ফুটপাত তদারকি করতেন। ফুটপাতে হকার দেখামাত্র নিজেই অভিযান চালাতেন। কোনো কোনো সময় তাঁর গাড়ি দেখে হকারদের দৌড়ও দিতে দেখা গেছে

নিউজ ডেস্ক:

Leave a Reply