সারাদেশ

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় দিনেদুপুরে এক ব্যবসায়ীকে কোপানোর পর গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোলাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবায়ের হোসেন (৩২) ওই এলাকার মজিদ পাড়ার মীর হাবিবুর রহমানের ছেলে। তিনি গোলাম বাজার এলাকায় ইট-বালুর ব্যবসা করতেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবায়েরকে উদ্ধার করে মিটফোর্ড মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট-বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড। হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর জেরে বেলা দেড়টায় দক্ষিণ কেরানীগঞ্জ শুভাঢ্যা উত্তরপাড়ার মসজিদ পাড় এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। তাদের মধ্যে সফর আলী খানের ছেলে বাবু খানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply