রাজনীতিসারাদেশ

ছাত্রদল নেতার সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল, মহিলা দল নেত্রীকে অব্যাহতি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফসানা মিমিকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানীর সঙ্গে তাঁর অনৈতিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

একই ঘটনায় অভিযুক্ত ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানী নিজ পদে বহাল রয়েছেন

আজ শনিবার বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন ও সাধারণ সম্পাদক নাদীরা ইয়াসমীন রীতা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে আফসানা মিমিকে অব্যাহতির তথ্য জানা গেছে। মোবাইল ফোনে ফরিদা ইয়াসমিন পারভীন অব্যাহতির তথ্য নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া আফসানা মিমি গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি ও দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি। তবে সংগঠনের চিঠিতে আফসানা মিমিকে গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি পদ বহাল রয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply