সারাদেশ

বাসর ঘর থেকে যুবক আটক

বিয়ের প্রলোভনে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছিল যুবক আবুল কালাম। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি। অথচ অন্যজনকে বিয়ে করে সে। অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার বাসরঘর থেকে তাকে আটক করেছে পুলিশ।

অভিযোগ রয়েছে, বিয়ের প্রলোভন দিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক কিশোরীর (১৮) সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে আবুল কালাম (২৬)। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তাঁকে ফেলে গত বুধবার অন্যজনকে বিয়ে করে কালাম।

Leave a Reply