সারাদেশ

সীমান্তে সর্বোচ্চ সতর্ক ৫৯ বিজিবি, বাড়ানো হয়েছে নজরদারি

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ৫৯ বিজিবি। সীমান্তের নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। রাতের বেলায় নজরদারি বাড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে ঘোরাফেরা করতে দেখলে কিংবা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

বিজিবি মনে করছে, সীমান্তবর্তী এলাকার মানুষের সচেতনতা ও সহযোগিতা অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply