চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ঈদগাহসংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।






