সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মাটি কাটার ড্রেজার মেশিন ধ্বংস, লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি ড্রেজার মেশিন ধ্বংস এবং দুই অভিযানে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, প্রথম অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে অবৈধভাবে হাট কাটার দায়ে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কসবা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানের মাধ্যমে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। এতে কৃষিজমি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় কসবা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাটি কাটা এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Leave a Reply