সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় মেলা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে শতাধিক সমবায়ী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী ও জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।

এরপর পায়রা ও বেলুন উড়িয়ে সমবায় মেলার উদ্বোধন করেন অতিথিরা। মেলায় সমবায়ীদের বিভিন্ন কার্যক্রম ও উৎপাদিত পণ্য প্রদর্শনের জন্য ১১টি স্টল অংশগ্রহণ করে। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলা পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমান।

 এ সময় স্থানীয় সমবায়ী, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply