কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক মেরিন ড্রাইভ রোডে অবস্থিত জনপ্রিয় ইকো-স্টাইল রিসোর্ট ও রেস্তোরাঁ ‘টুুপটুুপ রেস্টো অ্যান্ড রিসোর্ট’ (TUPTUP Resto & Resort)-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সমুদ্র ও পাহাড়ের কোলঘেঁষে গড়ে ওঠা এই নান্দনিক রিসোর্টটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ার পর সেখানে তীব্র আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কাজ পরিচালনা করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এবং আগুনের সঠিক সূত্রপাত সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।
এদিকে এ ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষের সবাই পালিয়েছেন






