সারাদেশ

রাত ৮টার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন সাত ব্যবসায়ী

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে। এরপর বন্ধ রাখতে হবে ব্যবসাপ্রতিষ্ঠান। সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুরের নগরকান্দা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় নগরকান্দা পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী সোহেল রানা চৌধুরী, এজিএম প্রকৌশলী শরিফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি সাত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এসময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তারা।

নিউজ ডেস্ক:

Leave a Reply