সারাদেশ

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শাহীন

 

ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলা প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মূলধারার ও পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির ঠাকুরগাঁও প্রতিনিধি  মামুনুর রশিদ (মামুন) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগের আলোর প্রতিনিধি শাহীন আলম।

রোববার (২০ সেপ্টেম্বর) পেশাদার সাংবাদিকদের নিয়ে ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি মো. মামুনুর রশিদ (মামুন) (বাংলা টিভি), সহ-সভাপতি মো. আব্দুল্লাহ হক (দৈনিক সোনালী খবর/দৈনিক উত্তরা) এবং সাধারণ সম্পাদক মো. শাহীন আলম (দৈনিক যুগের আলো) দায়িত্ব পেয়েছেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাজু রানা (দৈনিক ঢাকার ডাক) ও মো. আশরাফুল ইসলাম (দৈনিক নাগরিক ভাবনা), দপ্তর সম্পাদক মো. আসিফ কামাল (দৈনিক দেশ বার্তা), অর্থ সম্পাদক মো. বেলাল হোসেন (দৈনিক স্বাধীন ভোর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুর ইসলাম (জি বাংলা টেলিভিশন এবং দৈনিক আলোকিত কণ্ঠ) এবং ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. রাকিব হাসান (দৈনিক চেতনার বাংলাদেশ)।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজিমুল ইসলাম (দিগন্তের কাগজ) ও মো. সুয়েল রানা (নয়া সংবাদ)।

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভূল্লী উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনসাধারণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকার, এলাকার উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে ভূল্লী উপজেলা প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবগঠিত কমিটির মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় গণমাধ্যমের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ভূল্লী থানা প্রেসক্লাবের কার্যক্রমকে পুনর্গঠন করে নতুনভাবে ভূল্লী উপজেলা প্রেসক্লাব গঠন করা হয়েছে। মূলধারার ও পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত এই প্রেসক্লাবের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা হবে। সাংবাদিকতা পেশার মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, ভূল্লী উপজেলা একটি নবগঠিত উপজেলা। এ অঞ্চলের মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে আমরা কাজ করব। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাদার সাংবাদিকতার বিকাশ ঘটানো এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, প্রেসক্লাব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও জনস্বার্থে কাজ করবে। সকল পেশাদার সাংবাদিকের সহযোগিতা ও পরামর্শ নিয়ে ভূল্লী উপজেলা প্রেসক্লাবকে একটি সুসংগঠিত, কার্যকর ও গ্রহণযোগ্য সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সফলতা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।

Leave a Reply