বিদেশে কাজের ভিসায় পাঠানোর নামে ৫ লাখ টাকা গ্রহণ করে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে জে কে এয়ার ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে। এ ঘটনায় টাকা ও পাসপোর্ট ফেরতসহ দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. আবু নাঈম শেখ।
রোববার (১৫ জুন) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, জে কে এয়ার ট্রাভেলস-এর চেয়ারম্যান বাড়ি ও প্রধান কার্যালয় বনানীতে এবং শাখা অফিস সান্তাহার সোনার বাংলা মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত। বগুড়া প্রতিনিধি তরিকুল ইসলাম ময়েনের মাধ্যমে তাকে বৈধভাবে লাওসে কাজের ভিসায় পাঠানোর আশ্বাস দিয়ে ৫ লাখ টাকা নেওয়া হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে প্রয়োজনীয় ম্যানপাওয়ার ছাড়পত্র দিতে ব্যর্থ হলে তাকে অবৈধভাবে এয়ারপোর্ট কন্টাক্টের মাধ্যমে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে তিনি রাজি না হলেও পরে বিভিন্ন আশ্বাস দিয়ে ঢাকা অফিসে নিয়ে গিয়ে টাকা গ্রহণ করা হয় এবং ফ্লাইট টিকিট দেওয়া হবে বলে সময়ক্ষেপণ করা হয়।
ভুক্তভোগীর দাবি, পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশের সহায়তায় তাৎক্ষণিকভাবে দেড় লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হন। বাকি টাকা ও পাসপোর্ট সান্তাহার অফিসে ফেরত দেওয়ার কথা থাকলেও পরে তারা অস্বীকার করে।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করলে তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। এছাড়া পরে তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে পাল্টা সংবাদ সম্মেলন করা হয় বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং অবশিষ্ট টাকা ও পাসপোর্ট দ্রুত ফেরতের দাবি করেন। একই সঙ্গে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বলেও
Home » টাকা ও পাসপোর্ট ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন
টাকা ও পাসপোর্ট ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন
এ সম্পর্কিত আরও পড়ুন
আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই
জুন ২৩, ২০২৬
গাংনীতে এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি
জুন ২৩, ২০২৬






