সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে রোববার (১৬ নভেম্বর) ভোর থেকেই মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ বিভিন্ন স্থানে তারা এ কর্মসূচি শুরু করেন।

অবরোধকারীরা সড়কে গাছ ফেলার পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

এদিকে সড়ক থেকে গাছ অপসারণ ও নাশকতা মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে।

Leave a Reply