সারাদেশ

ট্রাকে পাথরের নিচে ভারতীয় পণ্য, ৯ কোটির চোরাই পণ্য জব্দ

হবিগঞ্জ সীমান্তে অভিনব কৌশলে ভারত থেকে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ট্রাকে পাথরের নিচে লুকিয়ে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার রাতে চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকায় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে অংশ নেয় একাধিক টহল দল। তারা তল্লাশি চালায় পণ্যবাহী একটি ট্রাক, একটি মাইক্রোবাস ও কয়েকটি বাইসাইকেল।

তল্লাশির সময় ট্রাকের পাথরের স্তরের নিচ থেকে উদ্ধার করা হয় ভারতীয় পেঁয়াজ, চিনি, জিরা, চকলেট, মাড়ি, বিভিন্ন ধরনের ফুড আইটেম ও কাপড়। এইসব পণ্যের বাজারমূল্য প্রায় ৯ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা বলে জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে।

বিজিবির একজন কর্মকর্তা জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছেন।
চোরাচালান রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

স্থানীয়দের ভাষ্য, সীমান্তে বিজিবির তৎপরতায় চোরাকারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, যা ভবিষ্যতে চোরাচালান কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

Leave a Reply