রাজধানী

ভবঘুরের ছদ্মবেশে পাঁচ নৃশংস খুনের রহস্য উদঘাটন

সাইকো সম্রাট’ সাভার থেকে আটক

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পরপর পাঁচটি লাশ উদ্ধার, সিসিটিভি ফুটেজের সাহায্যে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মূল সন্দেহভাজন মশিউর রহমান খান সম্রাটকে আটক করেছে।

সাভার পৌর কমিউনিটি সেন্টার এক সময় আনন্দ ও মিলনের প্রতীক হলেও রবিবার (১৮ জানুয়ারি) এটি স্বাক্ষী হলো পাঁচটি নৃশংস হত্যাকাণ্ডের। ভবঘুরের ছদ্মবেশে ঘুরে বেড়ানো মশিউর রহমান খান সম্রাট ওরফে ‘সাইকো সম্রাট’-কে সাভার মডেল থানা পুলিশ বিকেল সাড়ে ৩টায় আটক করেছে।
স্থানীয় সাংবাদিকদের ভিডিও এবং কমিউনিটি সেন্টারের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মূল সন্দেহভাজনকে শনাক্ত করে। আটক অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই স্থানে রবিবার সংঘটিত দুইটি হত্যাকাণ্ডসহ পূর্বে সংঘটিত আরও তিনটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
সাভার মডেল থানার ওসি আরমান আলী জানিয়েছেন, “লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গেই আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করি। ফুটেজের তথ্যের ভিত্তিতে মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়। আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।”
এলাকাবাসী আতঙ্ক ও উৎকণ্ঠার মাঝেও পুলিশের দ্রুত ও সাহসী অভিযানের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তারা নৃশংস হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিদিন যাকে চুপচাপ রাস্তায় হাঁটতে দেখি, ভাবতেও পারিনি যে সে একের পর এক মানুষ হত্যা করেছে। এটা ভাবলেই গা শিউরে ওঠে।”

Leave a Reply