নিজ শয়নকক্ষ থেকে ফাইজা বেগম ফাম্মী নামের ২০ বছর বয়সী এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের মিঠাভরাং গ্রাম থেকে পুলিশ ওই তরুণির মরদেহ উদ্ধার করে। ফাইজা বেগম ফাম্মী মিঠাভরাং গ্রামের দুদু মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, শনিবার সন্ধার দিকে তুচ্ছ বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে ওই তরুণির রাগারাগি হয়।
কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে শয়নকক্ষে গলায় উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর হালদার বলেন, ‘ওই তরুণি দীর্ঘদির ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের কাগজপত্র ও পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য দেওয়া হয়েছে।






