সারাদেশ

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

খুলনায় ঝটিকা মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। রবিবার (২০ এপ্রিল) সকালে শহরতলীর জিরোপয়েন্ট এলাকা থেকে এ ঝটিকা মিছিল বের হয়। এর কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ হয়। এতো দ্রুত মিছিলটি শেষ হয়েছে যে মিছিলকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

ঝটিকা মিছিল শেষে নিষিদ্ধ ছাত্রলীগের খুলনা জেলার নেতা পরিচয়ধারী সাইফুল ইসলাম তার নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে বলতে শোনা যায়, মিছিলকারীরা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার নামে একটি ব্যানার ব্যবহার করতে দেখা যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার ওসি খাইরুল বাশার বলেন, এমন কোনো বিষয় তার জানা নেই।

উল্লেখ্য, ৫ আগস্টের পতনের পর থেকে খুলনায় আওয়ামী লীগের এটিই প্রথম মিছিল।

নিউজ ডেস্ক:

Leave a Reply