গেল মাসেই দেওয়া হয়েছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কার। এ আসরে তাক লাগিয়েছে শন বেকারের ‘আনোরা’। সেরা ছবিসহ পাঁচটি পুরস্কার জিতেছিল ছবিটি। ছবির নাম ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন।
‘দ্য সাবস্ট্যান্স’-এ যে অনবদ্য অভিনয় করেছেন ডেমি, তাতে অনেকেই নির্দ্বিধায় ধরে নিয়েছিলেন, অস্কারের স্বর্ণমূর্তিটা ঘরে নিয়ে যাবেন আমেরিকান এ অভিনেত্রী। কিন্তু তা আর হলো কই। মজার ব্যাপার হলো, ডেমি মুর নিজেও আঁচ করতে পেরেছিলেন, পুরস্কারটি তিনি পাবেন না!এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বিষয়টা আঁচ করতে পেরেছিলাম এবং আমার ম্যানেজারকে ফিসফিস করে বলেছিলাম, ‘মনে হচ্ছে পুরস্কারটা মাইকির কাছেই যাবে’।
অপ্রাপ্তি নিয়ে ডেমি মুরের আক্ষেপ নেই। অস্কারের পরদিন তিনি মাইকিকে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন।






