মাদারীপুরের শিবচরে এক ভ্যান চালক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। এসময় বৃদ্ধেন ভ্যানটি নিয়ে পালানোর সময় এক দুর্বৃত্তকে স্থানীয়রা আটক করেছে। পরে যৌথ বাহিনী মরদেহ ও দুর্বৃত্তকে হেফাজতে নিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিক জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলায় রাস্তার পাশে ভ্যান চালক সায়েম মোল্লার (৬৫) গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এসময় স্থানীয়রা দলবেঁধে চারদিকে ছড়িয়ে পড়ে সায়েম মোল্লার ভ্যানটি উদ্ধারে নামে। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দুরে সায়েম মোল্লার ভ্যানটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় সৈকত ঢালীকে (৩৫) আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ ও আটককৃত সৈকতকে নিজেদের হেফাজতে নেয়।






