বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের জেরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই আজ বুধবার সকাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে বগুড়ার স্টেশন রোডে মিতালী পাম্প এলাকায় নারকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাচালকদের বাগবিতণ্ডা হয়। এ সময় তাদেরকে থামাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা ছুরিকাঘাতে আহত হন। এর প্রতিবাদে নওগাঁ থেকে কোনো বাস বগুড়া দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না।






