ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সবর। ধর্ষণসহ দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে। সম্প্রতি শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠানের সঙ্গে একটি অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা।
শবনম ফারিয়ার সরল স্বীকারোক্তির সেই ভিডিও ক্লিপের মন্তব্যের ঘরে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এক যুবককে। যা অভিনেত্রীসহ নেটিজেনদের দৃষ্টি এড়ায়নি।
বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। পোস্টে ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে লিখেছেন, ‘আমরা অনেক দিন পর একটা খুব সুন্দর ইভেন্টে গিয়েছিলাম, সেখানের একটা ক্লিপে দেখা যায়, আমি হাসতে হাসতে বলছি, তাসকিনের পাশে দাঁড়াব না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া তুমি আসো। যেহেতু তাসকিন আর আমি পূর্বপরিচিত, একেবারেই খুনসুটি থেকে বলা, সেখানে এই ভদ্রলোক নিচের মার্ক করা এই কমেন্ট করেছেন।’





