চাঁদাবাজির মামলা নেওয়ায় জয়পুরহাটে ক্ষেতলাল থানায় হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে দুইজন পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার থানা চত্বরে ইফতারের আগে এ ঘটনা ঘটে।
জানা যায়, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থের নেতৃত্ব এই হামলা করা হয় বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। একটি মামলা থানা হামলা ও পুলিশকে আহত করার অন্যটি চাঁদাবাজির মামলা।
জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, থানায় হামলা ও পুলিশকে আহত করার মামলায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।






