সারাদেশ

বরগুনায় তরমুজ বিক্রিতে চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

বরগুনার তালতলী উপজেলায় তরমুজ বিক্রির সময় চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই নেতা তলতলী উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. জহিরুল (৩১)

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে তালতলী উপজেলার চরপাড়া নামক এলাকা থেকে জহিরুলকে গ্রেপ্তার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা মো. রাকিব টাকার বিনিময়ে চুক্তিতে জমি নিয়ে তালতলীতে তরমুজ চাষ করেন। কিছুদিন আগে তিনি এক পাইকারের কাছে তার খেতে উৎপাদিত তরমুজ বিক্রি করেন। পরে ওই পাইকার খেত থেকে বিক্রি করা তরমুজ নিতে এলে লোকজন নিয়ে এসে জহিরুল চাঁদা দাবি করেন। পরে বিষয়টি তালতলী থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জহিরুলকে গ্রেপ্তার করে।

Leave a Reply