সারাদেশ

বাসে তুলে রগ কেটে অটোচালককে হত্যা

সাইড দেওয়া নিয়ে তাকওয়া পরিবহনের বাসচালক ও তার সহকারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় অটোরিকশাচালক রিটন মিয়ার। এক পর্যায়ে জোর করে রিটনকে বাসে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে ফেলে রেখে যায় তারা।

 

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া নতুন বাজার এলাকায় সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে হত্যা মামলা করতে স্বজনরা থানায় গেলেও পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহতের মামলা করার পরামর্শ দেয়। এতে বিক্ষুব্ধ হয়ে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন রিটনের সহকর্মী, স্বজন ও এলাকাবাসী।

Leave a Reply