‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূল্লী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম ও জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক আশরাফুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সদর ও ভূল্লী উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম মাসুম।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্কুল মাঠ প্রদক্ষিণ করে। এতে সমবায় সমিতির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এ সময় ভূল্লী উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মামুনুর রশিদ মামুন, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, ভূল্লী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর, রইসুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






