খেলাধুলা

বোর্ডের ভেতরে ‘চক্রান্ত’, নির্বাচনই সমাধান—বিসিবি প্রধানের খোলামেলা স্বীকারোক্তি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ ঘোষণা দিয়েছেন, তিনি আসন্ন বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী অক্টোবরেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যদিও নির্ধারিত সময়ের আগেই নির্বাচন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না বিসিবি মহল।

ফারুক আহমেদ দায়িত্বে আসেন ২০২৪ সালের ২০ আগস্ট, দেশের রাজনৈতিক অস্থিরতায় আলোচিত ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে নাজমুল হাসানের পদত্যাগের পর। তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য নাজমুল দেশত্যাগে বাধ্য হলে, বিশেষ পরিস্থিতিতে ফারুককে সভাপতি হিসেবে দায়িত্ব দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা বিতর্ক ও চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। তার সঙ্গে এনএসসি থেকে নিয়োগ পাওয়া আরেক পরিচালক ও খ্যাতিমান কোচ নাজমুল আবেদিনের দ্বন্দ্ব নিয়ে একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছে।

 

নিউজ ডেস্ক:

Leave a Reply