শেষ সময়ে ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত গোলেই অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে লা লিগা শিরোপা লড়াইয়ে টিকে থাকল রিয়াল মাদ্রিদ। ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে করা গোলেই বিলবাওকে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে কার্লো আনেচেলোত্তির দল।
এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। বাকি ছয় ম্যাচে শিরোপা ধরে রাখার স্বপ্ন এখনো বেঁচে আছে লস ব্লাঙ্কোদের।
ম্যাচের ৮২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের করা গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। একটু পর বিলবাও বক্সের ভেতর বেলিংহাম ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন জানায় রিয়াল। তবে তাদের সেই আবেদনও খারিজ হয়ে যায়।শেষ পর্যন্ত ভালভার্দের দুর্দান্ত গোল এনে দেয় কাঙ্ক্ষিত জয়।
এই জয়ে কিছুটা স্বস্তি পেল রিয়াল।






