শারমিন আক্তারের সঙ্গে তৃতীয় উইকেটে রেকর্ড জুটির পর দ্রুততম সেঞ্চুরিতে রেকর্ড গড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। পরে তারা গড়ে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড।
এই রেকর্ড চলতে থাকে ম্যাচের শেষ পর্যন্ত। বিশ্বকাপ বাছাইপর্বে আজ থাইল্যান্ড নারী দলকে ১৭৮ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ।
আজ পাকিস্তানের লাহোরে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় থাইল্যান্ডের মেয়েরা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। যা তাড়া করতে নেমে ৯৩ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড।






