জুলিয়ান আলভারেজের বাতিল হওয়া পেনাল্টি নিয়ে মাদ্রিদ দুই ভাগ তো হয়েছেই, পুরো ফুটবলবিশ্বেই তোলপাড় চলছে। অ্যাতলেটিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন স্ট্রাইকারের টাইব্রেকার শট নেওয়ার সময় বলে দুই পা লেগেছে কিনা, সেটা নিয়েই বিতর্ক। তবে আলভারেজের এই বিতর্কের জেরে বদলে যেতে পারে পেনাল্টি শটের নিয়ম।
বিষয়টি নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘যদিও সামান্য, তবে শট নেওয়ার আগে খেলোয়াড়ের অন্য পাও বল স্পর্শ করেছিল। আর বর্তমান আইন অনুযায়ী রেফারিকে ভিএআরে গোল বাতিলের বার্তাই দিতে হতো।’






