খেলাধুলা

মেসিকে ছাড়া প্রথম ম্যাচে খেলতে নেমেই হারলো আর্জেন্টিনা

সম্প্রতি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। তার অবসরের পর প্রথম ম্যাচ খেলতে নেমেই বড় হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের তেঁতো স্বাদ পেয়েছে আলবিসেলেস্তেরা।

গত মাসে বেনিনের বিপক্ষে আবেগঘন এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নেমেছিলেন মেসি। ২০৭ ম্যাচে ১২৫ গোলের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।

আর্জেন্টিনার জালে গোল করছেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো

মেসির অনুপস্থিতিতে শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনা লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথমার্ধে উরুগুয়ের জমাট রক্ষণ ভাঙতে হিমশিম খেতে হয় আর্জেন্টিনাকে।

মেসিকে ছাড়া প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হার

এরপর ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। ডি আরাসকায়েতার নেওয়া কর্নার থেকে বলটি আরাউহোর কাঁধে লেগে উঁচু হয়ে জালে প্রবেশ করে।

ম্যাচের ৭৩ মিনিটে আলভারেজের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। যোগ করা সময়েও সমতা ফেরানোর ভালো সুযোগ পেয়েছিলেন তিনি। তবে উরুগুয়ের রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ফলে ঘরের মাঠে হেরে মাঠ ছাড়তে হয় আলবিসেলেস্তেদের।

নিউজ ডেস্ক:

Leave a Reply