খেলাধুলা

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন তিন উইকেট

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। চলতি সিরিজেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। এবার সিলেট টেস্ট জিতলেই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ।

ঢাকা টেস্টে ১০৪ রানের জয় পাওয়া নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি সিলেট টেস্টেও জয়ের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। চতুর্থ দিনের খেলা শেষে ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে। পঞ্চম দিনে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩ উইকেট। অন্যদিকে পাকিস্তানের দরকার আরও ১২১ রান।

পাকিস্তানের হয়ে ৭১ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তাকে সঙ্গে নিয়ে শেষ ভরসা টেলএন্ডার সাজিদ খান, খুররম শেহজাদ ও মোহাম্মদ আব্বাস। তবে বোলারদের নিয়ে পুরো দিন উইকেটে টিকে থেকে ৯০ ওভার প্রতিরোধ গড়া পাকিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সবকিছু মিলিয়ে সিলেটে এখন বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অপেক্ষা।

নিউজ ডেস্ক:

Leave a Reply