সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কে জড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ করে চলমান বিপিএলে একাধিক ম্যাচে গুঞ্জন উঠেছে স্পট ফিক্সিং নিয়ে। যা নিয়ে বেশ নড়েচড়েই বসেছে বিসিবি। ফিক্সিং নিয়ে তদন্ত করার জন্য এরইমাঝে কাজ করছে বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট (আকু)।
এবারে তাদের সহযোগী হিসেবে এক স্বাধীন তদন্ত কমিটির ঘোষণা দিয়েছে বিসিবি। তিন সদস্যের এই কমিটিতে আছেন একজন সাবেক বিচারপতি, এক সাবেক ক্রিকেটার এবং একজন আন্তর্জাতিক আইনজীবি। তারা নিজস্ব মতামতের মাধ্যমে বোর্ড এবং আকু-কে সহায়তা করবে।






