কাঁধের দায়িত্বটা বেড়ে গেল শুকরি কনরাডের। দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের কোচ এখন ক্রিকেটের অন্য দুই সংস্করণেরও কোচ। তিন সংস্করণে তার কোচ হওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কনরাডকে দায়িত্ব দিয়েছেন প্রোটিয়া বোর্ড।
নামিবিয়া-জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে পরের বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকাই। ঘরের মাঠের বিশ্বকাপ শেষেই জানা যাবে ৫৮ বছর বয়সী কোচের মেয়াদ নতুন করে বাড়বে কিনা।
তিন সংস্করণের দায়িত্ব পেয়ে দারুণ খুশি কনরাড। দক্ষিণ আফ্রিকার কোচ বলেছেন, ‘তিন সংস্করণে কোচ হিসেবে আমার ওপর বিশ্বাস রাখায় আমি সত্যি সম্মানিত।






