Topজাতীয়ধর্ম

বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল, রমজানের দ্বিতীয় জুম্মা আদায়

পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুম্মায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জামে মসজিদের মুসল্লিদের ঢল নেমেছে। এক কাতারে ধনী-গরিব, ছোট-বড় সকলের জুম্মার নামাজ আদায় করেছেন। মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল জাতীয় মসজিদটি।

শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের আজানের আগ থেকেই মসজিদে মসজিদে মুসল্লিদের উপস্থিতি শুরু হয়।

 

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বায়তুল মোকাররমে বিভিন্ন গেট দিয়ে মুসল্লিরা নামাজের জন্য প্রবেশ করেন। বেলা সোয়া ১২টা পার হতেই মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদে। বেলা ১টা বাজতেই কানায় কানায় পূর্ণ হয় মসজিদের ভেতর-বাহির প্রাঙ্গণ। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিদের রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে দেখা যায়। ভেতরে তিল ধারনের জায়গা না থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তর গেটের বাহিরের সিঁড়ি ও রাস্তায় নামাজ আদায় করেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply