ধর্ম

সেহরি-ইফতারের পর ধূমপান করা যাবে?

ধূমপানের বিধান নিয়ে আলেমদের মধ্যে দু্ই ধরণের মতামত রয়েছে। কেউ সরাসরি হারাম বলেন, আবার কেউ মাকরুহ বলেন। তবে যাই হোক এটি সর্বজনস্বীকৃত বিষয় যে, ধূমপান কোনো ভালো কাজ নয়। এছাড়া ধুমপায়ীর মুখের দুর্গন্ধে অন্যের কষ্ট হয়, যা পৃথক একটি গুনাহ। তাই ধুমপান থেকে বিরত থাকা আবশ্যক।

কোনো মুমিন ধূমপান করে অন্যকে কষ্ট দিতে পারে না। রাসূল সা. বলেছেন, কেউ অপরের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতিসাধন করবেন। (আবু দাউদ, হাদিস : ৩৬৩৫)।

আর ধূমপানের কারণে মুখ দুর্গন্ধযুক্ত হলে, এ অবস্থায় নামাজে দাঁড়ানো মাকরুহে তাহরীমী। বরং এ অবস্থায় মসজিদে প্রবেশ করাও মাকরুহ।

Leave a Reply