রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন শফিকুর আলম। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তারা জানতে চেয়েছে আমরা কখন নির্বাচন চাচ্ছি। আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চেয়েছে।
শফিকুর রহমান বলেন, তাদের সাথে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে ইকোনমিক পলিসি ও ফরেন পলিসি কি হবে সেটা জানতে চেয়েছে। রিজিয়নের বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছে। আমরা এসব বিষয়ে খোলামেলা কথা বলেছি।
তিনি বলেন, আমরা আওয়ামী লীগের বিচার নিয়েও কথা বলেছি। তবে সেটা ন্যায় বিচার সম্পর্কে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উপস্থিত ছিলেন।






