রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়তে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধী দল। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন তিনি।

অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশের কথা বিবেচনা করেই সংলাপের আহ্বান জানিয়েছেন। তবে এই সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তুলতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে দেশের যুবসমাজ আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।

সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক:

Leave a Reply