রাজনীতি

‎সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। ‎সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সাবেক সচিব ড. খ ম কবিরুল ইসলামসহ চারজন উপস্থিত আছেন।

সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আছেন এ আলোচনা সভায় উপস্থিত রয়েছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply