অন্যান্য

বিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৈয়দ উসামা বিন শিহাব-কে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ) থেকে দৈনিক আমাদের সমাচার অনলাইন মাল্টিমিডিয়া-এর সকল দায়িত্ব, পদ, প্রতিনিধিত্ব ও সাংগঠনিক কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।

অতএব, আজকের তারিখ থেকে তিনি দৈনিক আমাদের সমাচার অনলাইন মাল্টিমিডিয়া-এর কোনো প্রতিনিধি, কর্মকর্তা, সদস্য বা অন্য কোনো পরিচয়ে প্রতিষ্ঠানের পক্ষে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

একই সঙ্গে প্রতিষ্ঠানের নাম, লোগো, পরিচয়, পদবি, পরিচয়পত্র (আইডি কার্ড), সিল অথবা অন্য কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি আর অনুমোদিত নন।

পরবর্তীতে তিনি যদি দৈনিক আমাদের সমাচার অনলাইন মাল্টিমিডিয়া-এর নাম, পরিচয়, পদবি বা অন্য কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কার্যক্রম পরিচালনা করেন, তাহলে এর সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বলে গণ্য হবে। এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে দৈনিক আমাদের সমাচার অনলাইন মাল্টিমিডিয়া-এর কোনো প্রকার অনুমোদন, সম্পর্ক বা দায়-দায়িত্ব থাকবে না।

এ বিষয়ে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও বিষয়টি যথাযথভাবে বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিশেষ সতর্কীকরণ:
আজকের তারিখের পর থেকে যদি সৈয়দ উসামা বিন শিহাব নিজেকে দৈনিক আমাদের সমাচার অনলাইন মাল্টিমিডিয়া-এর প্রতিনিধি, কর্মকর্তা বা কোনো সাংগঠনিক পরিচয়ে উপস্থাপন করেন অথবা প্রতিষ্ঠানের নাম, পরিচয়, লোগো, পদবি, পরিচয়পত্র কিংবা অন্য কোনো সাংগঠনিক সুবিধা ব্যবহার করেন, তাহলে বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে দৈনিক আমাদের সমাচার অনলাইন মাল্টিমিডিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: ০১৩১১-২৩৮৮৮৯
প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় এ ধরনের অননুমোদিত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজন হলে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কর্তৃপক্ষ
দৈনিক আমাদের সমাচার অনলাইন মাল্টিমিডিয়া

নিউজ ডেস্ক:

Leave a Reply