চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২০ হাজার ৮৬৪ জন রয়েছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি।
সোমবার সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ ২০২৫ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এখন পর্যন্ত সর্বমোট ৭৭ হাজার ৩৭২টি ভিসা ইস্যু করা হয়েছে।
খলিলুর রহমানই চলতি বছর হজে গিয়ে প্রথম মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রী। এরপর ২ মে মো. ফরিদুজ্জামান নামে আরও একজন হজযাত্রী মারা যান।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।
এদিকে হজ করতে গিয়ে গত মঙ্গলবার খলিলুর রহমান (৭০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।






