জাতীয়

সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের এনআইডি ব্লক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্ভরযোগ্য সূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।

জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) সালেহ উদ্দিনের এনআইডি ব্লক করা হয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশনায় এটি কার্যকর হয়।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দরখাস্ত মঞ্জুর করে দুদক।

 

এক্ষেত্রে জনস্বার্থে ওই দুজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচায়পত্র ব্লক করার নির্দেশনা দেয় সংস্থাটি।

এই নির্দেশনা পাওয়ার পর ইসির অনুমোদনের ভিত্তিতে সংশ্লিষ্ট আইটি শাখা সালেহ উদ্দিন ও তার স্ত্রীর এনআইডি ব্লক করেছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply