ভারতের গুজরাটে রাতভর অভিযান চালিয়ে ৫৫০ জনেরও বেশি অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই সুরাট থেকে আটক করা হয়। সেখানে ১০০ জনেরও বেশি বাংলাদেশিকে আটক করা হয়। শনিবার (২৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল নথিপত্র নিয়ে বসবাস করছিলেন। তদন্তের পর, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
এর আগে ২০২৪ সালের এপ্রিল থেকে দুটি এফআইআর দায়ের করা হয়েছিল, যার ফলে ১২৭ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল এবং ৭৭ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে।






