জাতীয়

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ‘ভাঙচুর’, যা বলছে কর্তৃপক্ষ

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সংস্কার কাজের অংশ হিসেবে মূল বেদিতে ভাঙচুরের দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন আগত দর্শনার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর নানা তথ্য। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি সরকারি আধুনিকায়ন প্রকল্পের কাজ।

গণপূর্ত বিভাগের মিরপুর শাখার নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আধুনিকায়ন প্রকল্প’ ২০২৩ সালের নভেম্বরে অনুমোদন পায় এবং ২০২৪ সালের অক্টোবরে এর বাস্তবায়ন শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত মন্ত্রণালয়।

প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, স্মৃতিসৌধের আশপাশে কোথাও নেই কোনো সাইনবোর্ড বা প্রকল্প সংক্রান্ত তথ্য। এতে বিভ্রান্ত হচ্ছেন অনেক দর্শনার্থী ও পথচারী।

নিউজ ডেস্ক:

Leave a Reply