সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি বলে উল্লেখ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম।
শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর পল্টনের মুক্তিভবনের সামনে চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের ৯৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ শাহ আলম বলেছেন, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়ে যায়নি। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় উপমহাদেশে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সংগ্রাম এখনও চলমান।
তিনি আরও বলেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের জনগণ প্রায় পৌনে ২০০ বছর লড়াই করেছে। কিন্তু সেই জাতীয় মুক্তি আন্দোলন শেষ পর্যন্ত সম্পূর্ণ সফল হয়নি, কারণ উপমহাদেশ সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভক্ত হয়ে পড়ে।
আজও ভারত, বাংলাদেশ ও পাকিস্তান এই সাম্প্রদায়িক রাজনীতি থেকে মুক্ত হতে পারেনি।
সিপিবি সভাপতি বলেন, একাত্তরে আমরা সাম্রাজ্যবাদবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি।






