জাতীয়

পায়ুপথে বাতাস ঢোকানোর পর শিশুর মৃত্যু

মোটরসাইকেল ওয়াশে ব্যবহৃত যন্ত্রের সাহায্যে পায়ুপথে বাতাস ঢুকিয়ে চার বছরের শিশু আবুবক্কর সিদ্দিককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই হৃদয়বিদারক ও অমানবিক ঘটনাটি ঘটে রাজধানীর মিরপুর বাউনিয়াবাদ এলাকায়। এ ঘটনায় নিহতের মা আয়শা বেগম পল্লবী থানায় ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলায় রাজু (২০), সূজন (৩৬), এক কিশোর ও অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করা হয়েছে।

 

শিশু আবুবক্কর তার ১১ বছরের বড় ভাই জিহাদ ও মায়ের সঙ্গে মিরপুর বাউনিয়াবাদের পোড়াবস্তি এলাকায় থাকতো। সে ব্রেকিং দ্য সাইলেন্স পরিচালিত ‘ফুলকলী-৭’ ইসিডি সেন্টারের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। মা আয়শা বেগম একটি গার্মেন্টসে কাজ করেন। বাবা মো. জাবেদ বাসচালক। তিনি স্ত্রীর সঙ্গে থাকেন না। জিহাদ বেড়িবাদ এলাকায় মো. রাতুল ও সূজনের বিসমিল্লাহ হোন্ডা গ্যারেজে কাজ করে।

নিউজ ডেস্ক:

Leave a Reply