ঈদুল ফিতরের দিন নির্ধারণে আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিন বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে ঈদ উদযাপিত হবে আগামী মঙ্গলবার।






