খুলনায় পঞ্চবীথি ক্লাব দখল উচ্ছেদের সময় সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ ৬ নেতার বিরুদ্ধে পাল্টা দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরীর যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার এবং জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ বাদি হয়ে খুলনা সদর থানায় মামলা দুটি দায়ের করেন।
এর মধ্যে নাঈম হাওলাদারের দায়ের করা মামলায় আসামি চারজন। তারা হলেন- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণঅধিকার পরিষদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস কে রাশেদ, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি ও তাইজুল ইসলাম।
অপরদিকে শেখ সাকিব আহমেদের মামলায়ও চারজনকে আসামি করা হয়েছে। সেখানে রাশেদ, জনির সঙ্গে গণঅধিকার পরিষদের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল ও হিরোন নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।






