খেলাধুলাজাতীয়

সবাই প্রার্থনায় মগ্ন প্রিয় ‘তামিম ভাই’-এর দ্রুত সুস্থতায় তাসকিন-মিরাজরা

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবর শুনে স্তব্ধ পুরো ক্রিকেটাঙ্গন। সতীর্থদের চোখে-মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট, সবাই প্রার্থনায় মগ্ন প্রিয় ‘তামিম ভাই’-এর দ্রুত সুস্থতার জন্য।

আজ সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করে ড্রেসিংরুমে ফেরার পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। এরপর দ্রুতই তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে।

নিউজ ডেস্ক:

Leave a Reply