Topজাতীয়

প্রয়োজনে আবারও জুলাই বিপ্লব হবে, তবুও আ. লীগের পুনর্বাসন মানবো না

গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ‘আবারও জুলাই বিপ্লব সংঘটিত হবে, তবুও আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না।’

মানববন্ধনে বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় ক্যাম্পাস— ‘আপস নয়, সংগ্রাম সংগ্রাম’, ‘ক্যান্টনমেন্ট নয়, রাজপথ, রাজপথ, রাজপথ’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে’

নিউজ ডেস্ক:

Leave a Reply